বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

ঢাকা বিভাগে এনসিপির প্রাথমিক প্রার্থী তালিকা প্রকাশ

ডেস্ক রিপোর্ট / ২০৫ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৫ এপ্রিল, ২০২৫, ২:২৯ অপরাহ্ণ

ঢাকা : অন্তর্বর্তী সরকার জাতীয় নির্বাচনের সম্ভাব্য সময় ঘোষণা করায় জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) তাদের প্রাথমিক সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রকাশ করেছে। সারাদেশের মত ঢাকা বিভাগেও সম্ভাব্য প্রার্থীর তালিকা প্রাথমিকভাবে প্রকাশ করেছে।

সম্প্রতি দলটি তাদের সম্ভাব্য প্রাথমিক তালিকা প্রকাশ করে।

সে তালিকা অনুযায়ী ঢাকা-১ এ দলটির সংগঠক মো: রাসেল আহমেদ, ঢাকা-২ থেকে যুন্ম মুখ্য সংগঠক এস এম শাহরিয়ার, ঢাকা-১০ অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহামুদ সজিব ভূইয়া, ঢাকা-১৩ যুগ্ম সদস্য সচিব আকরাম হুসাইন, ঢাকা-১৪ জ্যেষ্ঠ যুগ্ম আহ্ববায়ক আরিফুল ইসলাম আদিব, ঢাকা-১৭ সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা: তাসনীম জারা, ঢাকা-১৮ থেকে উপদেষ্টা মাহফুজ আলম, ঢাকা-১৯ এ যুগ্ন-মুখ্য সমন্বয়ক মেহেরাব সিফাত এবং ঢাকা-২০ থেকে দলটির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুলের নাম প্রাথমিকভাবে প্রার্থীর তালিকা প্রকাশ করা হয়েছে।

এছাড়াও গাজীপুর, নরসিংদী, কিশোরগঞ্জ, টাংগাইল ও রাজবাড়ি সংসদীয় আসনগুলোতে প্রাথমিকভাবে প্রার্থী তালিকা প্রকাশ করেছে দলটি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর