বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

তেজগাঁওয়ে ট্রেনে অগ্নিসংযোগের ঘটনায় মামলা

ডেস্ক রিপোর্ট / ২৬০ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ২০ ডিসেম্বর, ২০২৩, ১২:২০ অপরাহ্ণ

রাজধানীর তেজগাঁও রেলস্টেশনে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনে অগ্নিকান্ডের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার রাতে কমলাপুর রেলওয়ে থানায় রেলওয়ের ট্রেন পরিচালক খালেদ মোশাররফ বাদী হয়ে এ মামলা দায়ের করেন।

রেলওয়ে পুলিশ ঢাকা জেলার এসপি আনোয়ার হোসেন বাসস’কে এ তথ্য জানান। তিনি বলেন, বিশেষ ক্ষমতা আইন ও চারজনকে হত্যায় পৃথক অভিযোগ আনা হয়েছে। মামলা নং ৭। এ মামলায় আসামি অজ্ঞাত।

এ ব্যাপারে কমলাপুর রেলওয়ে থানার ভাপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস আহমেদ বিশ্বাস বাসস’কে বলেন, মামলায় কারও নাম উল্লেখ করা হয়নি। অজ্ঞাতনামা দুর্বৃত্তদের বিরুদ্ধে বিশেষ ক্ষমতা আইন ও নাশকতাসহ হত্যায় দ-বিধির ৩০২ ধারায় মামলা দায়ের করা হয়েছে।

মঙ্গলবার ভোর ৫টায় মোহনগঞ্জ এক্সপ্রেসে আগুন দেয় দুর্বৃত্তরা। এতে মা ও শিশুসহ ৪ জনের মৃতদেহ উদ্ধার করা হয়। তাদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তারা হলেন- নাদিয়া আক্তার পপি, তার শিশু সন্তান ইয়াসিন ও নেত্রকোনার আবদুর রশিদ ঢালী।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর