সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

দেশ প্রানিসম্পদের অভূতপূর্ণ বৈপ্লবিক উন্নয়ন হয়েছেঃ প্রাণিসম্পদ মন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৬১ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৯ জানুয়ারি, ২০২৩, ৭:৫২ অপরাহ্ণ

কাজী শহীদুল্লাহ্ তনয়, সাভার : প্রানিসম্পদের একটি অভূতপূর্ণ বৈপ্লবিক উন্নয়ন হয়েছে বাংলাদেশে। এতো বেশি প্রানিসম্পদের উন্নয়ন বাংলাদেশের ইতিহাসে কল্পনা করা যায়নি যেটা সরকারি পৃষ্টপোশকতা বেসরকারি উদ্যোক্তারা সবাই মিলে এটা করেছেন বলে জানিয়েছেন মৎস ও প্রাণিসম্পদ মন্ত্রী শ ম রেজাউল করিম।

বৃহস্পতিবার দুপুরে সাভারের কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের কলমা অংশে নির্মিত টোটাল মিক্সড রেশন (টিএমআর) প্ল্যান্ট উদ্বোধন শেষে তিনি এসব কথা জানান।

তিনি বলেন, প্রানির জন্য খাবারের চাহিদাটা সবচেয়ে বেশি লক্ষণীয়। বিদেশ থেকে সকল খাবার আমদানি করতে গেলে যেমন বৈদেশিক মুদ্রা চলে যাচ্ছে। আবার অনেক ক্ষেত্রে এ জাতীয় খাবার আনতে গিয়ে আমরা আন্তর্জাতিকভাবে নানা সংকটে পরেছি। এর ফলে আমাদের এই সেক্টরে অনেক ক্ষতিকর অবস্থা হয়। তাই আমাদের সরকার চিন্তা করেছে দেশে অভন্তরে কিভাবে পরিপূর্ণভাবে প্রাণিদের জন্য খাবার তৈরি করা যায়। এই লক্ষ্য নিয়ে জার্মানির মেশিনারিজ ও তাদের প্রযুক্তি নিয়ে আমরা শুরু করলাম।

মন্ত্রী শ ম রেজাউল করিম বলেন, আমাদের বিশ্বাস আমাদের বিদেশ নির্ভর হতে হবে না। প্রাণির জন্য যত প্রকার পুষ্টি সম্মত সকল গুনগত মানসম্মত খাবার দরকার তা সরবরাহ করার সুচনা হলো বাংলাদেশে। এই ধারা আমরা কেন্দ্র থেকে প্রান্তিক পর্যায়ে পৌছে দেবো। ফলে প্রাণি সম্পদের একটি ব্যাপক উৎপাদন সেটি গুনগতভাবে বৃদ্ধি পাবে।

এসময় উপস্থিত ছিলেন-দুর্যোগ ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমান, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সচিব ড. নাহিদ রশীদ, প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক ডা. মোঃ এমদাদুল হক তালুকদার ও কেন্দ্রীয় গো প্রজনন ও দুগ্ধ খামারের পরিচালক ড.এ.বি.এম. খালেদুজ্জামানসহ কর্মকর্তারা৷

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর