শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:০৬ পূর্বাহ্ন

দেশ স্বাধীন হয়েছে আ.লীগের আমলে; ত্রাণ প্রতিমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৯৯ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ১০:৫৫ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, সাভার : দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা এনামুর রহমান এমপি বলেছেন, বাংলাদেশ স্বাধীন হয়েছে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় থাকা কালিন সময়ে। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে এ দেশ স্বাধীন হয়েছে। আমরা পেয়েছি স্বাধীন সার্বভৌমত্ব বাংলাদেশ।

সোমবার (২০ মার্চ) রাত ৮টার দিকে আশুলিয়ার দোসাইদ অধন্য কুমার স্কুল এন্ড কলেজের দিনব্যাপী বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এসময় ডা. এনামুর রহমান বলেন, আমাদের দেশ স্বাধীন হওয়ার পেছনে তরুণ প্রজন্মের অনেক অবদান আছে। তোমারা যে যার মতো দেশের কাজে এগিয়ে আসবে আগামীতে এই প্রত্যাশা করি। আমাদের অবর্তমানে তোমাদের হাতেই এই দেশ উন্নয়ন হবে।

এসময় উপস্থিত ছিলেন, ঢাকা জেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক আশরাফ হোসেন চৌধুরী মাসুদ, সাভার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোছা. কামরুন্নাহার, উপজেলা শিক্ষা অফিসার নাজমুশ শিহার।

এছাড়াও অত্র বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি মো. আব্দুল খালেক, দাতা সদস্য মো. নজরুল ইসলাম, কো-অপ্ট সদস্য মো. আমির হোসেন সরকার, অভিভাবক সদস্য মো: জহিরুল ইসলাম, আমজাদ হোসেন, মো: মোশাররফ খাঁন, মো: হযরত আলি, নাসরিন আক্তার, শিক্ষক প্রতিনিধি মো: শহিদুল ইসলাম সরকার, মো. আব্দুল্লাহ্ আল মামুন, আফরোজা খাতুন, অধ্যক্ষ জনাব মো: নাসির উদ্দিন উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর