বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি আমাদের সমাজের প্রাণ- আসাদুল ইসলাম মুকুল

নিজস্ব প্রতিবেদক, ধামরাই / ১২১ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৪ ডিসেম্বর, ২০২৫, ৯:৫০ অপরাহ্ণ
ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি আমাদের সমাজের প্রাণ- আসাদুল ইসলাম মুকুল

ধামরাই : জাতীয় নাগরিক পার্টি (এনসিপির) কেন্দ্রীয় সদস্য ও ঢাকা-২০ আসন (ধামরাই) সংসদ সদস্য প্রার্থী আসাদুল ইসলাম মুকুল বলেছেন, ধর্মীয় ও সাংস্কৃতিক সম্প্রীতি আমাদের সমাজের প্রাণ। এমন আয়োজন সবসময় মানুষকে আরো কাছে আনে এবং হৃদয়কে আলোকিত করে।

বৃহস্পতিবার (০৪ ডিসেম্বর) রাতে ধামরাইয়ের বাইসাকান্দা ইউনিয়নের বেরশ গ্রামে লীলাকীর্তন অনুষ্ঠানের অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্যদানকালে তিনি এ মন্তব্য করেন।

তিনি এসময় বলেন, “স্থানীয় মানুষের ভালোবাসা, ভক্তিময় পরিবেশ আর সাংস্কৃতিক চেতনায় ভরপুর এই আয়োজন আমাকে গভীরভাবে ছুঁয়ে গেছে। সেই সাথে অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দিয়ে শাপলা কলির দাওয়াত তুলে দিতে পেরে সত্যিই সম্মানিত বোধ করছি।”

এসময় তার সাথে এনসিপির ধামরাই উপজেলার বিভিন্ন ইউনিটের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর