বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

নবীনগরে ৬৮ রাউন্ড এলএমজি গুলি উদ্ধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৭০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৭ জানুয়ারি, ২০২৩, ৪:৪৯ অপরাহ্ণ

নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা : ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলা কাজলিয়া থেকে পরিত্যাক্ত অবস্থায় ৬৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার দুপুর ১২ টার দিকে এসব এলএমজি গুলি উদ্ধার করা হয়।

জানাযায়, শিবপুর ইউনিয়ন কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিত্যক্ত পুরাতন স্কুল ভবন ভেঙ্গে নতুন ভবন নির্মাণের জন্য ভেকো দিয়ে মাটি উত্তোলণ করা হচ্ছিল। দুপুরে মাটি উত্তোলণের সময় গুলি গুলো স্থানীয়রা দেখে প্রশাসনকে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে গুলি গুলো উদ্ধার করেন।

স্থানীয় বাসীন্দারা জানান, ১৯৭১ সালে মুক্তি যুদ্ধের সময় এখানে মুক্তি যোদ্ধাদের আস্তানা ছিল, তারা মনে হয় গুলি গুলো এখানে রেখে গেছেন।

শিবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ শেখ মোঃ কামাল বিষয়টি নিশ্চিত করে বলেন, উপজেলা কাজলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের নতুন ভবণ নির্মাণের জন্য ভেকো দিয়ে মাটি উত্তোলণ করার সময় ৬৮ টি রাউন্ড এলএমজি গুলি দেখতে পেয়ে স্থানীয়রা প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে গিয়ে গুলি গুলো উদ্ধার করা হয়। তবে স্থানীদের ধারণা, যুদ্ধের সময়ে মুক্তিযোদ্ধারা এসব গুলি রেখে গেছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর