সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

নেপালে ৭২ আরোহী নিয়ে বিমান বিধ্বস্ত: ৪০ লাশ উদ্ধার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ৫:২৪ অপরাহ্ণ

নেপালে ৭২ জন আরোহী নিয়ে একটি প্লেন বিধ্বস্ত হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৪০ জনের লাশ উদ্ধার হয়েছে।রোববার সকালে দেশটির কাস্কি জেলার পোখারায় বিমানটি বিধ্বস্ত হয়।

আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্যমতে, ইয়েতি এয়ারলাইন্সের প্লেনটি নেপালের রাজধানী কাঠমান্ডু থেকে পোখারা বিমানবন্দরে যাচ্ছিল। কিন্তু পুরোনো বিমানবন্দর ও নতুন পোখারা বিমানবন্দরের মাঝামাঝিতে প্লেনটি বিধ্বস্ত হয়। প্লেনটিতে ৬৮ যাত্রী ও চারজন ক্রু সদস্য ছিল। উদ্ধার কার্যক্রম শুরু হলেও ধারণা করা হচ্ছে, কেউ বেঁচে নেই।

পোখারা আন্তর্জাতিক বিমানবন্দর আপাতত বন্ধ রয়েছে। তবে, কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা এখনও জানা যায়নি।

দেশটির প্রধানমন্ত্রী পুষ্পকমল দাহাল এক টুইট বার্তায় ভয়াবহ এই দুর্ঘটনার সকল সরকারি সংস্থা, নিরাপত্তা বাহিনী ও স্থানীয়দের উদ্ধারকাজে অংশ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর