বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৭ অপরাহ্ন

নোয়াখালীতে কাভার্ডভ্যান চাঁপায় ভাই-বোনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, নোয়াখালী / ৩৬৫ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৫ জুলাই, ২০২৪, ৭:১৫ অপরাহ্ণ

নোয়াখালী : নোয়াখালীর সোনাইমুড়ীতে কাভার্ডভ্যান চাঁপায় ব্যাটারি চালিত অটোরিকশার আরোহী ভাই-বোনের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৫ জুলাই) দুপুর পৌনে ১টার দিকে উপজেলার বেগমগঞ্জ টু সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন মদিনা মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মো.ইয়াছিন (১৭) ও বিউটি আক্তার (২৪) উপজেলার বজরা ইউনিয়নের ৯নম্বর ওয়ার্ডের বগাদিয়া গ্রামের বশির উল্যার নতুন বাড়ির মৃত বশির উল্যার সন্তান।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে অন্তঃসত্ত্বা বিউটি ছোট ভাই ইয়াছিনকে সঙ্গে নিয়ে ডাক্তার দেখাতে উপজেলার সোনাইমুড়ী বাজারে যান। দুপুর পৌনে ১টার দিকে ডাক্তার দেখিয়ে ব্যাটারি চালিত অটোরিকশাযোগে ভাই-বোন দুজনেই বাড়ির উদেশ্য রওয়ানা করেন। যাত্রা পথে অটোরিকশাটি বেগমগঞ্জ-সোনাইমুড়ী আঞ্চলিক মহাসড়কের বগাদিয়া উত্তর ব্রিজ সংলগ্ন পৌঁছলে বেগমগঞ্জগামী পিছনে থানা বেপরোয়া গতির কাভার্ভভ্যান তাদের চাঁপা দেয়। এতে ঘটনাস্থলে ভাই-বোনের মৃত্যু হয়। পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করে।

চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন বলেন, সকালে কুমিল্লা থেকে বেগমগঞ্জের উদ্দেশ্যে ছেড়ে আসা একটি কাভার্ডভ্যান অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থালেই ভাই বোনের মৃত্যু হয়। ঘটনার পরপরই ঘাতক চালকরা পালিয়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থল থেকে হাইওয়ে পুলিশ কাভার্ডভ্যান ও অটোরিকশা জব্দ করে থানায় নিয়ে আসে। এ ঘটনায় নিয়মিত মামলা প্রক্রিয়াধীন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর