সাভার : সারাদেশে বইছে তীব্র দাবদাহ। সারাদেশের মত সাভারের বিভিন্ন এলাকায় পথচারীদের মাঝে বিশুদ্ধ খাবার পানি ও খাবার স্যালাইন বিরতরণ করেছে বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস উদ্যম প্রকল্প।
মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত সাভার বাসস্ট্যান্ড এলাকায় এ খাবার পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
সকাল থেকে বিকেল পর্যন্ত প্রায় ১ হাজার পথচারী, ভ্যান চালক সহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মাঝে এসব বিতরণ করা হয়।
কারিতাস উদ্যম প্রকল্পের ইনচার্জ ফরিদ আহাম্মদ খান বলেন, বেসরকারি সেবামূলক প্রতিষ্ঠান কারিতাস বাংলাদেশের এই প্রকল্পটি খাদ্য ও পুষ্টি নিয়ে ২০২১ সাল থেকে সাভার, আশুলিয়া, মোহাম্মদপুর এবং টঙ্গী এলাকায় বস্তিবাসী এবং দরিদ্র, ঝুঁকিপূর্ণ অবস্থায় বসবাসকারীদের নিয়ে কাজ করে যাচ্ছে।
এছাড়া বিভিন্ন দূর্যোগের সময় মানুষের পাশে এসে দাড়িয়েছে। তেমনি সারাদেশে তীব্র দাবদাহের কারণে মানুষ হাপিয়ে পড়েছে। এর জন্যই খেটে খাওয়া মানুষ তথা পথচারীদের তৃষ্ণা মেটাতে বিশুদ্ধ পানি ও খাবার স্যালাইন বিতরণ করা হয়।
এসময় কারিতাস উদ্যম প্রকল্প সাভার অফিসের ইউনিট অফিসার সুমন জন রোজারিও সহ অনেকেই উপস্থিত ছিলেন।