শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৩ পূর্বাহ্ন

পথচারীদের শরবত খাওয়াচ্ছেন আজিজুর

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৮৮ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১ মে, ২০২৪, ৩:১৭ অপরাহ্ণ

সাভার : আজ পহেলা মে। আন্তর্জাতিক মে দিবস। বন্ধের দিন হওয়ায় তীব্র তাপদাহে পথচারী, রিকশা চালক, অটোচালক ও শিক্ষার্থীদের শরবত পান করাচ্ছেন আজিজুর রহমান রিংকু নামের এক ব্যাক্তি। আজিজুর রহমান রিংকু পাঠাও সাভার এর কর্ণধার। নিজ উদ্যোগে তিনি এ শরবত পান করাচ্ছেন পথচারীদের। 

বুধবার (১ মে) বেলা তিনটার দিকে সাভার রানা প্লাজার পাশে আর এস টাওয়ারের সামনে তিনি এ শরবত বিতরণ করছেন।

আজিজুর রহমান রিংকু জানান, আজকে বন্ধের দিন থাকায় ব্যক্তিগত উদ্যোগে থেকেই শরবত বিতরণ করছেন তিনি। পথাচারী, রিকশা চালক, অটো চালক, শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষকে শরবত খাওয়াচ্ছেন তিনি। তার সাথে সহযোগিতা করছেন তার মেয়ে শাফিয়া রহমান রাইসা ও ছেলে সালমান রহমান রাজিব।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর