সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

পরিশোধের ক্ষমতা আছে বলেই আইএমএফ ঋণ দিয়েছে: প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৫ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৮ জানুয়ারি, ২০২৩, ১০:৪৪ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, পরিশোধের ক্ষমতা আছে বলেই আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা আইএমএফ বাংলাদেশকে ঋণ দিয়েছে।বুধবার জাতীয় সংসদে প্রশ্নোত্তরপর্বে একথা বলেন তিনি।

শেখ হাসিনা বলেন, বাংলাদেশ ছাড়া পৃথিবীর অন্য কোনো দেশ বিদ্যুৎ ও গ্যাস খাতে ভর্তুকি দেয় না।

‘গ্যাস-বিদ্যুতের দাম বাড়লেও অন্য দেশের তুলনায় অনেক কম… নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ায় সরকার ভর্তুকি দিচ্ছে। টিসিবির পণ্য সরবরাহ করা হচ্ছে,’ বলেন তিনি।

আর্থ-সামাজিক উন্নয়নে আশপাশের দেশগুলোর চেয়ে বাংলাদেশ অনেক এগিয়ে আছে উল্লেখ করে শেখ হাসিনা বলেন, ‘বাংলাদেশকে উন্নয়নশীল দেশে রূপান্তর করেছি। রূপকল্প-৪১ও অর্জন করব, আর্থ-সামাজিক খাতে বিনিয়োগে দক্ষিণ এশিয়ায় সবার ওপরে বাংলাদেশ।’

২০৪১ সালের মধ্যে বিদ্যুৎ উৎপাদনে সক্ষমতা ৬০ হাজার মেগাওয়াটে উন্নীত করার আশা প্রকাশ করে তিনি বলেন, ‘নিরবচ্ছিন্ন বিদ্যুৎ দিতে সরকার প্রতিজ্ঞাবদ্ধ। ২০৩০ সালে ৪০ হাজার মেগাওয়াট ও ৪১ সালে ৬০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা অর্জন করবে বাংলাদেশ।’

‘বাজেটের আকার বাড়িয়ে বিভিন্ন উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করছে বর্তমান সরকার’- এ কথা জানিয়ে তিনি বলেন, মেগাপ্রকল্পগুলোর কাজ দ্রুত এগিয়ে যাচ্ছে। বাংলাদেশ হবে সোনার বাংলা, যেখানে দারিদ্র্য হবে অতীতের ঘটনা..মধ্য ও দীর্ঘমেয়াদী উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের ফলে গত ১৪ বছরে দেশের মানুষের জীবনমানের উন্নয়ন ঘটেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর