আন্তর্জাতিক : স্থানীয় সময় শনিবার সকালে, পাকিস্তানের কোয়েটা ও এর কাছাকাছি এলাকায় ভূমিকম্প আঘাত হানে।।রিখটার স্কেলে এ ভূমিকম্পের মাত্রা ছিল ৪.৬।
স্থানীয় মিডিয়া ভূমিকম্প কেন্দ্রের একটি প্রতিবেদনের উদ্ধৃতি দিয়ে বলেছে, ভূমিকম্পের গভীরতা ছিল ৯৮ কিলোমিটার এবং এর কেন্দ্রস্থল ছিল হিন্দুকুশ অঞ্চলে।
ভূমিকম্পে জানমালের ক্ষয়ক্ষতির কোনো খবর পাওয়া যায়নি।