বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

পাবনায় যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষ ; নিহত-৩

পাবনা থেকে সংবাদদাতা / ২১৫ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৪ জুলাই, ২০২৫, ১০:১১ পূর্বাহ্ণ

পাবনা : পাবনার আতাইকুলায় পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ও ট্রাকের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ দূর্ঘটনায় কমপক্ষে তিনজন নিহত হয়েছেন। আহত হয়্রছে আরো অন্তত ১০ জন।

শুক্রবার (৪ জুলাই) ভোর ৬টার দিকে বনগ্রাম বাজারের পূর্বপাশে এ দূর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, পাবনার শান্তিপুর সোহানগরের মৃত হাশেম মোল্লার ছেলে আবেদ আলী (৩৮), আতাইকুলার কারিগর পাড়ার মৃত ইরাদ আলীর ছেলে মনছুর আলী (৪০) এবং অপরজনের নাম-পরিচয় পাওয়া যায়নি।

জানা গেছে, নারায়নগঞ্জ থেকে ছেড়ে আসা পাবনাগামী পাবনা এক্সপ্রেস নামের একটি যাত্রীবাহী বাস ভোর সাড়ে ৫টার দিকে পাবনা-ঢাকা মহাসড়কের সাঁথিয়া উপজেলার পূর্ব বনগ্রাম এলাকায় পৌঁছালে সোনা মসজিদ থেকে আসা পাথরবোঝাই ট্রাকের সঙ্গে সংর্ঘষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই তিনজন মারা যান এবং আহত হন অন্তত ১০ জন। দূর্ঘটনার খবর পেয়ে মাধপুর হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে এসে মরদেহ উদ্ধার করে স্বজনদের কাছে বুঝিয়ে দেন এবং আহতদের উদ্ধার করে দ্রুত পাবনা জেনারেল হাসপাতালে পাঠান।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে মাধপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজার রহমান জানান, দুইজনের পরিচয় পাওয়া গেছে। অপরজনের মরদেহ এখনো শনাক্ত হয়নি। মরদেহ স্বজনদের বুঝিয়ে দেওয়া হয়েছে। আহতদের পাবনা জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর