ছবি : প্রতিকী
সম্প্রতি আশুলিয়ার শিমুলিয়া ইউনিয়নের রাঙ্গামাটি এলাকায় বেশ কয়েকজন সমন্বয়ককে ইটভাটার শ্রমিক, শীষা কারখানার শ্রমিক ও এলাকাবাসি মারধর করে। এনিয়ে বিভিন্ন গণমাধ্যমে “এনসিপির কেন্দ্রীয় সদস্য আসাদুল ইসলাম মুকুল মোটা অঙ্কের অর্থের বিনিময়ে এই হামলার নির্দেশ দিয়েছেন” মর্মে লেখা বিভিন্ন মাধ্যমে প্রকাশিত হয়। যা সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন ও উদ্দেশ্য প্রণোদিত। আমাকে রাজনৈতিকভাবে হেয় প্রতিপন্ন করতে এবং সমাজে সম্মান ক্ষুন্ন করতে একটি কুচক্রী মহল সংবাদকর্মীদের আমার বিরুদ্ধে এধণের মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সংবাদ পরিবেশন করাচ্ছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
প্রতিবাদকারী-
আসাদুল ইসলাম মুকুল
কেন্দ্রীয় সদস্য, এনসিপি।