বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৬ অপরাহ্ন

প্রধানমন্ত্রীর জন্য ৯৮০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ১২৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৯ জুলাই, ২০২৩, ১:৫৬ অপরাহ্ণ

ডেস্ক রিপোর্ট : প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে ৯৮০ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

শনিবার (৮ জুলাই) সন্ধ্যা সোয়া ৬টার দিকে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আনারসগুলো হস্তান্তর করা হয়।

১০০টি কার্টনে ভরা ৭০০ পিস আনারসের চালান গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের প্রতিনিধি নবুল সানোয়াল। আনারস হস্তান্তর করেন ত্রিপুরা হর্টিকালচারের পরিচালক ড. ফনি ভূষণ জমাতিয়া ও ত্রিপুরা রাজ্যের কৃষি সম্প্রসারণ অধিদফতরের সহকারী কৃষি কর্মকর্তা ডা. দীপক বৈদ্য।

আনারস হস্তান্তর শেষে ত্রিপুরা রাজ্যের হর্টিকালচারের পরিচালক ফনি ভূষণ জমাতিয়া সাংবাদিকদের জানান, ভারতবর্ষের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে আমাদের দেশের “কিউ” জাতের আনারস পাঠিয়েছেন। একশোটি কার্টুনে করে মোট ৭০০ পিস আনারস যার ওজন প্রায় ৯৮০ কেজি।

তিনি জানান, এই আনারস আমাদের ত্রিপুরার একটি গর্ব। এই আনারস খেতে অনেক সুস্বাদু ও রসালো। আমাদের দেশের দুই জাতের আনারসের মধ্যে এই “কিউ” জাতের আনারস প্রায় ৬০ ভাগ উৎপাদন করা হয়। এই আনারস বিশ্বের বিভিন্ন দেশেও পাঠানো হয়। আমরা অনেক আনন্দিত যে ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ড. মানিক সাহার পক্ষ থেকে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য শুভেচ্ছা উপহার হিসেবে দিয়েছেন। আমরা মনে করি দুই দেশের সম্পর্ক অনেক উচ্চমাত্রায় আছে। এই ফল আদান-প্রদান মধ্য দিয়ে দুই দেশের সম্পর্ক আরও সমৃদ্ধ হবে।

উল্লেখ্য, গত ১৫ জুন (২০২৩) ত্রিপুরার মু্খ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৫০০ কেজি আম উপহার হিসেবে পাঠান বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর