বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

ফায়ারসার্ভিস স্টেশনে জুয়ার আসর

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৭৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৩ সেপ্টেম্বর, ২০২৩, ৩:০৫ অপরাহ্ণ

গাজীপুর : গাজীপুর মহানগরীর কোনাবাড়ি সারাবো ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অফিসের ভেতরে প্রতিদিন বসে জুয়ার আসর। ওই স্টেশনের ফায়ার লিডার শাহজাহান এর বিরুদ্ধে এই অভিযোগ পাওয়া গেছে। এরই মধ্যে ফায়ারসার্ভিস অফিসের ভেতরে প্রকাশ্যে জুয়া খেলার একটি ভিডিও ফুটেজ এই প্রতিবেদকের হাতে এসেছে। ওই ভিডিও ফুটেজে দেখা যায় কোনাবাড়ি সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের লিডার শাহজান এই জুয়া খেলার নেতৃত্ব দিচ্ছেন। তবে ওই স্টেশন কর্মকর্তা বলছেন, ফায়ারসার্ভিস অফিসের ভেতরে জুয়া খেলার কোন সুযোগ নেই, তবে এধরনের ঘটনা ঘটে থাকলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

এব্যাপারে বক্তব্য নিতে ফায়ার লিডার শাহজাহান এর মুঠোফোনে বার বার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।

তবে কোনাবাড়ি সারাবো মর্ডান ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা মোঃ তাশারফ হুসেন জানান, ফায়ারসার্ভিস অফিসের মধ্যে এধরণের কাজ করার কোন সুযোগ নেই। তবে যদি কেউ করে থাকে তাহলে তার বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর