ঢাকা।। ফের ভূমিকম্পে কাপল দেশ। রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ফের ভূমিকম্প অনুভূত হয়েছে।
শুক্রবার (২৭ ফেব্রুয়ারি) দুপুর ১ টা ৫৪ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে। এর স্থায়িত্ব ছিল কয়েক সেকেন্ড।
ভূমিকম্প পর্যবেক্ষণকারী সংস্থা ইউরোপিয়ান-মেডিটেরিয়ান সিসমোলজিক্যাল সেন্টার (ইএমএসসি) জানিয়েছে, ভূমিকম্পটির উৎপত্তিস্থল ভারতের গোসাবা থেকে ৪৭ কিলোমিটার উত্তর-পূর্বে ও বাংলাদেশের সাতক্ষীরা থেকে ২৯ কিলোমিটার দক্ষিণ-পূর্বে।
ভৃপৃষ্ঠ থেকে ভূমিকম্পটির গভীরতা ছিল ১০ কিলোমিটার।
এ ছাড়া খুলনা, পিরোজপুর, চাঁপাইনবাবগঞ্জ ও বগুড়া থেকেও ভূমিকম্প টের পাওয়া গেছে।
ফেব্রুয়ারি মাসের প্রথম ২৬ দিনে দেশে অন্তত আটবার ভূমিকম্প অনুভূত হয়েছে। এর আগে, গেল বুধবার রাতে মিয়ানমারে সৃষ্ট ৫.১ মাত্রার একটি মাঝারি ভূমিকম্পে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকা কেঁপে ওঠে।
এদিকে, দেশে বার বার ভূমিকম্পের কারণে মানুষের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়েছে।