জ্যেষ্ঠ প্রতিবেদক : বগুড়া সদর থানাধীন ঘনিয়াতলা স্কুল মাঠে প্রকাশ্যে কুপিয়ে চাঞ্চল্যকর রবিন (২২) হত্যাকান্ডের মামলার দীর্ঘদিন পলাতক অন্যতম প্রধান ৩ আসামীকে গাজীপুরের সদর থানা এলাকা থেকে গ্রেফতার করেছে র্যাব।
রোববার র্যাব-১ এর পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
গ্রেফতারকৃতরা হল, মোঃ রিতু (২৪), মোঃ সাগর (২৬), এবং মোঃ নয়ন (২৩)। এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।
গত ০৯ জুন ২০২২ তারিখ আনুমানিক সাড়ে ১২ টার দিকে বগুড়া জেলার সদর থানাধীন ঘনিয়াতলা স্কুলের উত্তর পার্শ্বে ভিকটিম মোঃ রবিন ইসলাম (২২) এর গুরুতর রক্তাক্ত জখম ও মৃত অবস্থায় উদ্ধার করে পুলিশ। এই ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন সংবাদ মাধ্যম ও প্রিন্ট ইলেক্টট্রনিক্স মিডিয়ায় গুরুত্বের সাথে প্রচারিত হয়।
ওই ঘটনায় ভিকটিমের মা বাদী হয়ে এজহারনামীয় ৯ জন আসামীসহ অজ্ঞাতনামা ৫/৬ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় একটি হত্যা মামলার দায়ের করে। যা বগুড়া সদর থানার মামলা নং-৩৭ তারিখ ১১/০৬/২০২২, ধারা-৩০২/৩৪/১১৪ পেনাল কোড।
মামলা রুজু হওয়ার পর থানা পুলিশ এজহারনামীয় কয়েকজন আসামী গ্রেফতার করলেও হত্যাকান্ডের সাথে জড়িত মূল ৩ আসামী ধরা ছোয়ার বাইরে থেকে যায়। পলাতক হত্যাকান্ডের মূলহোতা ৩ জন আসামী গ্রেফতার ও সর্বোচ্চ শাস্তির দাবীতে গত ২১ জুন ২০২২ ইং তারিখে মানববন্ধন করা হয়।
বগুড়া সদর থানা পুলিশ র্যাব-১ নিকট উক্ত মামলার মুল আসামীদের গ্রেফতারের জন্য আইনগত সহায়তা কামনা করলে র্যাব-১ এর আভিযানিক দল বিষয়টি আমলে নিয়ে আসামী গ্রেফতারের জন্য গোয়েন্দা নজরদারী বৃদ্ধি করে।
ঘটনাসূত্রে জানা যায়, ভিকটিম মোঃ রবিন ইসলাম (২২) এর সাথে আসামীদের আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে উভয়ের মধ্যে বিরোধ ছিল। উক্ত বিরোধের জেরে ঘটনার দিন গত ০৯ জুন ২০২২ তারিখ অনুমান বেলা ১১টার ফিকে ভিকটিম মোঃ রবিন ইসলাম ঘনিয়াতলা স্কুল মাঠে বিদায় অনুষ্ঠান দেখার জন্য উপস্থিত হলে ভিকটিমকে একা পেয়ে আসামীগণ পূর্ব পরিকল্পিতভাবে উৎ পেতে থেকে দেশীয় অস্ত্র দা, লোহার রড, ছুরি দ্বারা ভিকটিমকে এলোপাতারিভাবে গুরুত্বর কাটা রক্তাক্ত জখম করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায়। পরবর্তীতে পুলিশ ভিকটিমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে।
এরই ধারাবাহিকতায় অদ্য ০৭ মে ২০২৩ তারিখ রাত আনুমানিক ৩টার সময় র্যাব-১, উত্তরা, ঢাকার একটি আভিযানিক দল বিভিন্ন তথ্য উপাত্ত বিশ্লেষন করে গোপন সংবাদের ভিত্তিতে গাজীপুরের সদর থানাধীন ইপসা গেইট এলাকায় অভিযান পরিচালনা করে উক্ত চাঞ্চল্যকর হত্যা মামলার অন্যতম মূল তুন আসামীকে গ্রেফতার করে।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামীগণ উক্ত হত্যাকান্ডের সাথে প্রত্যক্ষভাবে জড়িত বলে স্বীকার করে।
বর্তমান সংবাদ/আরআর/টিএ