বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৩ অপরাহ্ন

বঙ্গবাজারে ক্ষতিগ্রস্তদের ৯ কোটি টাকা দিলেন প্রধানমন্ত্রী

বর্তমান সংবাদ ডেস্ক : / ২২৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৮ এপ্রিল, ২০২৩, ৫:৪৬ অপরাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত দোকান কর্মচারী, ব্যবসায়ী এবং মালিকদের জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঈদ উপহার দিয়েছেন। তিনি ঈদ উপহার হিসেবে ৯ কোটি টাকা বরাদ্দ করেছেন, যা ইতোমধ্যে তাদের মোবাইল ফোনে পৌঁছে গেছে।

মঙ্গলবার প্রধানমন্ত্রীর মুখ্য সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগে রাজধানীর বঙ্গবাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সর্বোচ্চ সহায়তা দেয়ার প্রতিশ্রুতি দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৬ এপ্রিল তিনি বলেন, রমজানে ব্যবসায়ীদের কষ্ট ও কান্না সহ্য করা যায় না। আমরা সাধ্যমতো তাদের সাহায্য ও ক্ষতির মূল্যায়ন করব।

বর্তমান সংবাদ/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর