বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

বাউফলে ভূমিসেবা সপ্তাহ পালিত

সাইফুল ইসলাম, বাউফল (পটুয়াখালী) / ১৬৫ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৫:১২ অপরাহ্ণ

বাউফল (পটুয়াখালী) : সারাদেশের মত পটুয়াখালীর বাউফলেও জাতীয় ভূমি সেবা সপ্তাহ পালিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১০টায় উপজেলা ভূমি অফিস চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সোহাগ মিলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সালেহ আহমেদ।

অনুষ্ঠানে জানানো হয়, ১৯ মে থেকে তিন দিনব্যাপী ভূমি সেবা সপ্তাহ চলবে। এ উপলক্ষে ভূমি উন্নয়ন কর প্রদান, নামজারি, খতিয়ান ও ভূমি সংক্রান্ত বিভিন্ন তথ্যসেবা প্রদান করা হচ্ছে। পাশাপাশি শিক্ষার্থীদের অংশগ্রহণে কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

এসময় মাল্টিমিডিয়ার মাধ্যমে জাতীয় কর্মসূচির উদ্বোধন করা হয়। অনুষ্ঠানে সরকারি কর্মকর্তা, সাংবাদিক, এনজিও প্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

বক্তারা বলেন, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে জনগণের দোরগোড়ায় দ্রুত ও স্বচ্ছ সেবা পৌঁছে দিতে সরকার কাজ করছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর