বাউফল (পটুয়াখালী) : পটুয়াখালীর বাউফল উপজেলার চন্দ্রদ্বীপ ইউনিয়নে হাঁস-মুরগির ভ্যাকসিন ও প্রাথমিক চিকিৎসা ক্যাম্পেইনের উদ্বোধনী সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় এএলআরডি–মিজেরিয়া ইচ্ছে প্রকল্প-এর আওতায় কমিউনিটি সিবিএ (জন সমবায় গ্রুপ, চর ক্লাস্টার)-এর আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
সভায় জনসমবায় গ্রুপের সদস্যদের দেশি মুরগির খামার গড়ে তোলার লক্ষ্যে খামার ব্যবস্থাপনা, উপযুক্ত স্থান নির্বাচন, পরিচ্ছন্নতা বজায় রাখা, রোগ প্রতিরোধ, সুষম খাদ্য, বিশুদ্ধ পানির ব্যবহার এবং বাজার সংযোগ বিষয়ে প্রশিক্ষণ ও ধারণা প্রদান করা হয়।
বিএলআই প্রশিক্ষণপ্রাপ্ত এলএসপি পারভীন বেগম হাঁস-মুরগির ভ্যাকসিন প্রয়োগ, প্রাথমিক চিকিৎসা এবং ভ্যাকসিন সংরক্ষণ ও ব্যবহারের বিভিন্ন উপকরণ সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তিনি নিয়মিত টিকাদানের মাধ্যমে রোগ প্রতিরোধ এবং খামারের উৎপাদন বৃদ্ধি সম্ভব বলে উল্লেখ করেন।
অনুষ্ঠানে ফিল্ড ফ্যাসিলিটেটর সাইফুল ইসলাম কর্মসূচির উদ্দেশ্য তুলে ধরে অংশগ্রহণকারীদের জন্য একটি বাস্তবভিত্তিক কর্মপরিকল্পনা উপস্থাপন করেন।