বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

বান্দরবানে দুই ট্রাকের সংঘর্ষ ; পাঁচ নারীসহ নিহত-৬

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৮ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ২০ মার্চ, ২০২৩, ৫:৩৪ অপরাহ্ণ

 

বান্দরবান : বান্দরবানের রুমায় দুটি ট্রাকের সংঘর্ষের ঘটনায় ছয় জন নিহত হয়েছেন। যার মধ্যে পাঁচজনই নারী। এ দূর্ঘটনায় নিহতের সংখ্যা বাড়তে পারে। আহত ১০ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

সোমবার (২০ মার্চ) দুপুরে রুমা-বগালেক আঞ্চলিক সড়কে ঢালুতে এ দুর্ঘটনা ঘটে।

হতাহতরা রুমা উপজেলার থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার বাসিন্দা বলে জানা গেছে।

রুমার থানার ওসি আলমগীর হোসেন জানান, দুপুরে বগালেক থেকে ট্রাকে করে থাইক্ষ্যং পাড়া ও সুনসং পাড়ার ১৬-১৭ জন বাসিন্দা ভিজিডির চাল নেয়ার জন্য রুমা সদরে আসছিল। আসার পথে বগালেকের ঢালু রাস্তা নামার সময় দুটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই চারজন মারা যান। এ সময় গুরুতর আহত হন আরও ১২ জন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় পুলিশ ও ফায়ার সার্ভিসের লোকজন আহতদের উদ্ধার করে রুমা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসার পথে আরও দুইজনের মৃত্যু হয়। গুরুতর আহত ১০ জনকে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান সদর হাসপাতাল আনা হলে সেখানে ৯ জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের চমেক হাসপাতালে পাঠানো হয়।

রুমা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মামুন শিবলী জানান, নিহতদের মধ্যে পাঁচজন নারী ও একজন পুরুষ রয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর