বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৮ অপরাহ্ন

বাল্য বিয়ের আয়োজন করে জরিমানা দিলেন কনের বাবা

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৫ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ২১ মার্চ, ২০২৩, ১১:১৩ অপরাহ্ণ
ছবি : প্রতিকী

 

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর সেনবাগে অষ্টম শ্রেণিতে পড়ুয়া মেয়ের বিয়ের আয়োজন করে জরিমানা দিলেন বাবা। ভ্রাম্যমান আদালত এ জরিমানা আদায় করেন।

মঙ্গলবার (২১ মার্চ) বিকেল সাড়ে ৩টার দিকে উপজেলার খাজুরিয়া সরদারপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

সেনবাগ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাজমুন নাহার বিষয়টি নিশ্চিত করে বলেন, ওই এলাকার ৮ম শ্রেণিতে পড়ুয়া ফাহিমা আক্তার (১৩) এর বিয়ের আয়োজন করেন তার পরিবার। এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। পরে তাৎক্ষণিক বিয়ে বন্ধ করে দেওয়া হয়।

এছাড়া, বাল্যবিবাহ নিরোধ আইনে কনের বাবা মো.আবুল খায়েলকে ৫ হাজার জরিমানা করা হয়। একই সাথে মেয়ের বয়স ১৮ না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকাও নেয়া হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালত পরিচালনায় সহযোগিতা করে সেনবাগ থানার একটি পুলিশ টিম।

 

জিইউআর/টিএ

 

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর