বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:০৬ অপরাহ্ন

‘বিএনপির ধ্বংসযজ্ঞ কিভাবে বন্ধ করতে হয়, আমাদের জানা আছে’

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১৮ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৫ নভেম্বর, ২০২৩, ৮:৫৬ পূর্বাহ্ণ
ছবি: সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, অবরোধের নামে বিএনপিকে ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, এটা তাদেরকে বন্ধ করতে হবে। যদি বন্ধ না করে, তাহলে কিভাবে বন্ধ করতে হয় তা আমাদের ভালোভাবে জানা আছে। বিএনপি দেশকে ধ্বংস করে দেয়, ওরা যেন আর ক্ষমতায় আসতে না পারে- সেজন্য সবাইকে সতর্ক থাকতে হবে।

শনিবার বিকেলে মতিঝিলের আরামবাগে আওয়ামী লীগ আয়োজিত ঢাকা বিভাগীয় সমাবেশে এ কথা বলেন তিনি। আগারগাঁও থেকে মতিঝিল মেট্রো রেল অংশ উদ্বোধন উপলক্ষে এ সমাবেশের আয়োজন করা হয়।

আওয়ামী লীগ সভাপতি বলেন, বিএনপি জামাত যদি তাদের ধ্বংসযজ্ঞ বন্ধ না করে। তাহলে তারা যা পোড়াচ্ছে, বাংলার জনগণ যদি তাদের সবকিছু পুড়িয়ে দেয়, তখন কি হবে?প্রধানমন্ত্রী বলেন, বাংলার জনগণ আওয়ামী লীগকে টানা তিনবার ক্ষমতায় এনেছে। আমরা দেশের ব্যাপক উন্নয়ন করেছি। ইনশাল্লাহ আগামী নির্বাচনেও জনগণ নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামী লীগকে আবার বিজয়ী করবে।

শেখ হাসিনা বলেন, কোথায় কোথায় বিদেশে নালিশ করে। কারণ বাংলার জনগণের কাছে তাদের জায়গা নেই। সেজন্যই তারা বিদেশীদের কাছে যায়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর