সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব রুহুল কবির রিজভী

ডেস্ক রিপোর্ট / ৩৮ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬, ৭:৪৩ অপরাহ্ণ

ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ভারপ্রাপ্ত মহাসচিব হয়েছেন দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী আহমেদ।

রাষ্ট্রপতি পদে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর প্রার্থী হওয়ায় তিনি বিএনপির মহাসচিব ও স্থায়ী কমিটির সদস্য থেকে পদত্যাগ করেন। ফলে ভারপ্রাপ্ত মহাসচিব হিসেবে রিজভী আহমেদকে দায়িত্ব দেয়া হয়েছে।

আজ বৃহস্পতিবার প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত দলের সিনিয়র নেতাদের নিয়ে অনুষ্ঠিত বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।

বৈঠক সূত্র জানায়, বিএনপির পরবর্তী কাউন্সিল না হওয়া পর্যন্ত রুহুল কবির রিজভী দলের ভারপ্রাপ্ত মহাসচিবের দায়িত্ব পালন করবেন। একইসাথে তিনি দলের মুখপাত্র হিসেবেও দায়িত্ব পালন করবেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর