বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১১ অপরাহ্ন

বিশ্বের সবচেয়ে উঁচু ভবন বানাতে যাচ্ছে সৌদি আরব

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩৪ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৬ জানুয়ারি, ২০২৩, ১১:৪৪ পূর্বাহ্ণ

সৌদি আরব তার পাবলিক ইনভেস্টমেন্ট ফান্ডের মাধ্যমে রিয়াদে একটি ২ কিলোমিটার লম্বা আকাশচুম্বী ভবন নির্মাণ করতে যাচ্ছে যা কেবল যুক্তরাষ্ট্র এবং যুক্তরাজ্যের উচ্চতম ভবনকেই নয়, বরং ছাড়িয়ে যাবে বিশ্বের সবচেয়ে উঁচু ভবন দুবাইয়ের ২ হাজার ৭শ’ ২০ ফুট উঁচু বুর্জ খলিফাকেও।

বুর্জ খলিফার থেকেও তিনগুণ উঁচু ৬ হাজার ৫শ’ ৬১ ফুট উচ্চতার বিশ্বের সর্বোচ্চ এ ভবন তৈরি করতে খরচ হবে ৫শ’ কোটি মার্কিন ডলার, যা রিয়াদের উত্তরে ১৮ বর্গকিলোমিটারের পরিকল্পিত উন্নয়নের অংশ হিসেবে ব্যয় হবে।

মিডল ইস্ট বিজনেস ইন্টেলিজেন্স (এমইইডি) পত্রিকার প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, নজিরবিহীন ভবনটির নকশা প্রতিযোগিতায় অংশগ্রহণের জন্য ১০ লাখ মার্কিন ডলার অংশগ্রহণ ফি’র বিনিময়ে আটটি প্রতিষ্ঠানকে আমন্ত্রণ জানানো হয়েছে।

বিশ্বের বৃহত্তম বিমানবন্দর বাদশা খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর, যেটিকে পরে বাদশাহ সালমান আন্তর্জাতিক বিমানবন্দরে নামকরণ করা হয়েছে, তার ঠিক পশ্চিমেই বিশ্বের সর্বোচ্চ ভবনটি নির্মাণ করা হবে বলে জানানো হয়।

সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের নেতৃত্বে বাদশাহ সালমান বিমানবন্দর, দ্য রেড সি প্রকল্প, ভিশন ২০৩০-এর কেন্দ্রবিন্দু নিওম এবং অত্যাধুনিক ভবন ‘দ্য লাইন’-এর মতো মহাপ্রকল্পগুলো নির্মাণের কারণে সৌদি আরব ধীরে ধীরে বিশ্বের অন্যতম আকর্ষণীয় বিনিয়োগ ক্ষেত্রে পরিণত হচ্ছে।

 

লেখকঃ
আহমদ মাজহারুল হক
সাংবাদিক ও কলামিস্ট।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর