দিনাজপুর : দিনাজপুরের বীরগঞ্জে ট্রাক ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ দূর্ঘটনায় তিনজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এর মধ্যে ঘটনাস্থলে দুইজন এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পথে একজনের মৃত্যু হয়। এছাড়া আরো অন্তত চারজন গুরুতর আহত হয়েছেন। তাদের ঠাকুরগাঁও সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সোমবার (১৯ মে) সকাল সাড়ে ৬টার দিকে বীরগঞ্জের ২৫ মেইল এলাকায় এ দূর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, মাইক্রোবাস চালক আরিফুল ইসলাম মানিক এবং দেলোয়ার হোসেন। বাকী একজনের নাম তাৎক্ষণিক জানা যায়নি।
বীরগঞ্জ থানার ওসি আব্দুল গফুর দূর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে হাইওয়ে পুলিশ ও ফায়ারসার্ভিসের লোকজন উপস্থিত হয়ে উদ্ধার কার্যক্রম চালাচ্ছে।