বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫১ অপরাহ্ন

ভবনের ছাদ থেকে পড়ে নির্মাণ শ্রমিকের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক, সাভার / ২৭১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ৩ ডিসেম্বর, ২০২৩, ১১:৩৭ অপরাহ্ণ

ঢাকার আশুলিয়ায় নির্মাণাধীন একটি ৫ তলা ভবনের ছাদ থেকে পরে তোফাজ্জল তৌফিক নামের এক নির্মাণ শ্রমিকের মৃত্যু হয়েছে। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করেছেন।

রোববার বেলা ১১টার দিকে আশুলিয়ার খেজুর বাগান এলাকার একরামুল হকের নির্মাণাধীন ভবন থেকে পড়ে তার মৃত্যু হয়।

নিহত তোফাজ্জল চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নয়ন ছোকা গ্রামের মৃত আফতাদ হোসেনের ছেলে।

পুলিশ জানায়, নির্মাণ শ্রমিক তোফাজ্জল ওই ভবনের ছাদে কাজ করছিল। অসাবধানতাবশর ছাদ থেকে নিচে পড়ে যায়। এসময় ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।

আশুলিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) আরাফাত উদ্দিন বলেন,মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর