বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪২ অপরাহ্ন

ভারতে পালানোর সময় সীমান্তে আওয়ামীলীগ নেতা আটক

নিজস্ব প্রতিবেদক, সাতক্ষীরা / ৩৩৫ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৪, ৩:৩৬ অপরাহ্ণ

সাতক্ষীরা : সাতক্ষীরায় পরিবারসহ ভারতে পালানোর চেষ্টাকালে জেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রাজেশ্বর দাশ নামের এক জনকে আটক করেছে বিজিবি।

শনিবার (২৮ সেপ্টেম্বর) সকাল ১০টার দিকে পরিবারসহ ভোমরাস্থল বন্দর দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা করলে গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করে ৩৩ বিজিবি।

সাতক্ষীরা ৩৩ বিজিবির অধিনায়ক লে: কর্ণেল আশরাফুল হক জানান, আটক আওয়ামী লীগ নেতা রাজেশ্বর দাশের ২০০৮ সালে একটি জাল টাকার মামলা ছিলো। এছাড়া তার দখলে অবৈধ অস্ত্র সংরক্ষণ ও প্রদর্শনের তথ্য পাওয়া গেছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর