জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর মতিঝিলের একটি ক্লাব থেকে মো. স্বপন চৌধুরী (৫০) নামের এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (৮ এপ্রিল) রাত পৌণে ১০ দিকে মতিঝিলের ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবের ভেতর থেকে অচেতন অবস্থায় ওই ব্যক্তিকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিষয়টি নিশ্চিত করেছেন মতিঝিল থানার উপ-পরিদর্শক হাসান মিয়া।
তিনি বলেন, আমরা মতিঝিল ওয়ান্ডারার্স ক্লাব কর্তৃপক্ষের কাছ থেকে খবর পেয়ে ঘটনাস্থলে যাই। সেখানে ক্লাবের সিঁড়ি থেকে স্বপন চৌধুরীকে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
হাসান মিয়া জানান, মৃত ব্যক্তি দীর্ঘ ১১ বছর ধরে ঢাকা ওয়ান্ডারার্স ক্লাবে কাজ করতেন। প্রাথমিকভাবে আমরা জানতে পেরেছি, অসুস্থতার কারণে তার মৃত্যু হয়ে থাকতে পারে। মরদেহটি হাসপাতালের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বর্তমান সংবাদ/আরআর/টিএ