সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

মাঘে হাড় কাঁপানো শীতের পূর্বাভাস

বর্তমান সংবাদ ডেস্ক : / ২০১ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ১৫ জানুয়ারি, ২০২৩, ১১:৩৭ পূর্বাহ্ণ
ছবি : সংগৃহীত

ডেস্ক রিপোর্ট : মাঘের পয়লা দিন আজ। শহরে ততটা তীব্র না হলেও গ্রামীণ জনপদে আক্ষরিক অর্থেই মাঘ এলো শীতের তীব্র দাপট নিয়ে।

হিমালয় পাদদেশীয় উত্তরাঞ্চলে শীতের ছোবলে কাহিল হয়ে পড়েছে জনজীবন। হিমেল বাতাস শরীরে কাঁটার মতো বিঁধছে। পঞ্চগড়ের তেঁতুলিয়ায় শনিবার তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসে নেমে যায়। বৃষ্টির মতো ঝরেছে কুয়াশা।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, এবারের শীত মৌসুমে এটি সর্বনিম্ন তাপমাত্রার রেকর্ড। সারা দেশেই শীতের দাপট কমবেশি রয়েছে। তবে সামনের কয়েক দিন তাপমাত্রা আরো নামতে থাকবে। হাড় কাঁপানো শীতের পূর্বাভাস রয়েছে।

মাঘের প্রকৃতি নীরস, শীতে জবুথবু। কৃষি ও কৃষকের সঙ্গে এর একটি যোগসূত্র রয়েছে। ‘পৌষের শেষ আর মাঘের শুরু/এর মধ্যে শাইল বোরো যত পারো।’ গাছে গাছে ডালে ডালে আমের কুশি এখন বোলে পরিণত হচ্ছে। রিক্ত নিঃস্ব মাঘের বড় স্বাতন্ত্র্য হলো, এ মাস বসন্তের আগমন বারতা জানায়। মাঘে ভোরের লাল সূর্য দেখতে অনেকটা বড় মনে হয়। এটা দৃষ্টিভ্রম। বিজ্ঞান বলছে, মাঘে কুয়াশা শিশিরের বিদায় পর্ব। পাতা ঝরার দিন শুরু হয়ে বৃক্ষরাজিতে নতুন কিশলয় জেগে উঠতে থাকে। গ্রেগরিয়ান বর্ষপঞ্জি অনুযায়ী জানুয়ারি মাসের মধ্য ভাগ থেকে ফেব্রুয়ারি অবধি মাঘ মাসের ব্যাপ্তি।

মূলত বাংলাদেশ বিষুবরেখার উত্তরে। প্রায় সাড়ে ২৩ ডিগ্রি অক্ষাংশে। কিন্তু শীতকালে অবস্থান পরিবর্তন করে সূর্য বিষুবরেখার দক্ষিণে চলে যায়। দক্ষিণে কিছুটা হেলে থাকে। দিন ছোট হয়। বড় হতে থাকে রাত। ফলে শীতের প্রকোপ বাড়ে। বাংলাদেশে যখন শীতকাল, পৃথিবীর দক্ষিণ গোলার্ধের দেশে তখন গ্রীষ্ম। ওসব দেশে বাতাস উত্তপ্ত হয়ে ওঠে। উত্তর গোলার্ধ থেকে ঠান্ডা বাতাস দক্ষিণে প্রবাহিত হয়। বাংলাদেশের উত্তরে হিমালয় পর্বতমালা। সেখান থেকে বরফশীতল বায়ু এ দেশের ওপর দিয়ে দক্ষিণে প্রবাহিত হয়। আসে সাইবেরীয় ঠান্ডাও।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর