বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

মাছ বোঝাই ট্রাক উল্টে নিহত-৪

কুমিল্লা সংবাদদাতা / ১৫৮ বার পঠিত
প্রকাশের সময় : মঙ্গলবার, ১২ মার্চ, ২০২৪, ১২:৫৭ অপরাহ্ণ

কুমিল্লা : ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলায় মাছ বোঝাই ট্রাক উল্টে ৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৩ জন।

মঙ্গলবার (১২ মার্চ) ভোর সাড়ে ৫টায় উপজেলার বেলাসর এলাকার আর এন আর পাম্পের সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ভোলার মনপুরার মনির হোসেন, হাবিবুর রহমান, আক্তার হোসেন ও সাতক্ষীরার সদর থানার রফিকুল ইসলাম।

ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মঞ্জুরুল আলম জানান, নোয়াখালী থেকে মাছ নিয়ে ঢাকায় যাওয়ার পথে কুমিল্লার ইলিয়টগঞ্জে সামনের একটি ট্রাককে ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় মাছবোঝাই ট্রাকটি। এতে ট্রাকের উপরে থাকা চার শ্রমিক মাছ চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যায়। এ ঘটনায় আহত হয় আরও তিনজন। তাদের প্রথমে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করা হয়।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর