স্টাফ রিপোর্টার, মেহেরপুর : মেহেরপুর সদর উপজেলার আমঝুপি ইউনিয়ন কৃষক লীগের ত্রি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে আমঝুপি প্রাথমিক বালক বিদ্যালয় মাঠে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
আমঝুপি ইউনিয়ন কৃষকলীগের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা মাহাবুল হকের সভাপতিত্বে এবং গাংনী উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক মশিউর রহমান পলাশের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জনপ্রশাসন বিষয়ক প্রতিমন্ত্রী অধ্যাপক ফরহাদ হোসেন এমপি।
কেন্দ্রীয় কৃষকলীগের সিনিয়র সহ-সভাপতি ও জেলা কৃষকলীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহাবুব-উল-আলম (শান্তি) সম্মেলনের উদ্বোধন করেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় কৃষকলীগের সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নাজমুল ইসলাম (পানু), জেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক ওয়াসিম সাজ্জাদ লিখন, আমঝুপি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বোরহান উদ্দিন আহমেদ চুন্নু প্রমুখ।
সম্মেলনে আরো উপস্থিত ছিলেন, মেহেরপুর সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক ও বারাদি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মমিনুল ইসলাম, মেহেরপুর সদর উপজেলা চেয়ারম্যান আবুল হাসেম, মহাজনপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আমাম হোসনে মিলু, শ্যামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মতিউর রহমান মতি, আমঝুপি ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মতিয়ার রহমান, সাধারন সম্পাদক আনোয়ার সাদাত খোকনসহ ইউনিয়ন কৃষকলীগের প্রত্যেক ওয়ার্ডের সভাপতি ও সাধারন সম্পাদকগণ, আওয়ামী লীগ ও সহযোগী অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মহিলালীগের নেতৃবৃন্দ।
জেএএস/টিএ