বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৮ অপরাহ্ন

মেহেরপুরে ককটেলসহ আটক দুই

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭১ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৬ মে, ২০২৩, ৫:৫২ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর : মেহেরপুরে অভিযান চালিয়ে তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানি নামের দুইজনকে আটক করেছে পুলিশ। এসময় তাদের কাছ থেকে ৬ টি ককটেল উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার দিবাগত রাতে মেহেরপুর শহরের শেখপাড়া ও বেড়াপাড়া এলাকা থেকে তাদের আটক করা হয়।

তারেক হোসেন মেহেরপুর শহরের শেখপাড়া মোতালেব হোসেনের ছেলে এবং নাহিদ মাহমুদ সানি বড় বাজার এলাকার সাঈদ মাহমুব জ্জামানের ছেলে।

মেহেরপুর সদর থানার ওসি সাইফুল ইসলাম জানান, নাশকতার অভিযোগে তারেক হোসেন ও নাহিদ মাহমুদ সানিকে আটক করা হয় এবং তাদের স্বীকারোক্তি অনুযায়ী ৬ টি ককটেল উদ্ধার করা হয়। ঘটনায় মামলা দায়ের করা হয়েছে বলেও জানান ওসি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর