বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৫৯ অপরাহ্ন

মেহেরপুরে মানবাধিকার দিবস উপলক্ষে প্রস্তুতি সভা

নিজস্ব প্রতিবেদক, মেহেরপুর / ১৮৫ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ৬ ডিসেম্বর, ২০২৪, ১০:৪২ পূর্বাহ্ণ

মেহেরপুর : আগামী ১০ ডিসেম্বর বিশ্ব মানবাধিকার দিবস-২০২৪ উদযাপন উপলক্ষে মেহেরপুরের গাংনীতে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দুপুর ১২টার দিকে গাংনী উপজেলা পরিষদ চত্বরে এ সভা অনুষ্ঠিত হয়।

আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা, আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশন, গাংনী উপজেলা শাখা আয়োজিত সভায় সভাপতিত্ব করেন, ফাউন্ডেশনের জেলা শাখার সভাপতি বাঁকা বিল্লা।

জেলা শাখার সাধারণ সম্পাদক আল আমিনের সঞ্চালনায় এসময় জাতীয় সাংবাদিক সংস্থা গাংনী উপজেলা শাখার সভাপতি আনোয়ার হোসেন, সাধারণ সম্পাদক কামাল হোসেন খান, দৈনিক মানবাধিকার প্রতিদিনের মাহাবুল ইসলাম, দৈনিক আমাদের সূর্যোদয়ের রুবেল আহমেদ ও গাংনী রিপোর্টার্স ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মাজিদ আল মামুনসহ আইন সহায়তা কেন্দ্র ফাউন্ডেশনের বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

বিশ্ব মানবাধিকার দিবসের প্রস্তুতি সভায় সভাপতি বাঁকা বিল্লা উপস্থিত মানবাধিকার কর্মীদের উদ্দেশ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর