বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২২ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে ক্লুলেস হত্যাকাণ্ডের আট দিনের মাথায় হত্যাকারী গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩৩৪ বার পঠিত
প্রকাশের সময় : রবিবার, ২৯ জানুয়ারি, ২০২৩, ৪:০৮ অপরাহ্ণ

স্টাফ রিপোর্টার : রাজধানীর যাত্রাবাড়ীতে ক্লুলেস একটি হত্যাকান্ডের রহস্য উদঘাটন ও ছিনতাই এবং হত্যাকান্ডের সাথে জড়িত আরিফ (২৮) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। মাত্র আট দিনের মাথায় তাকে গ্রেফতার করা হয়।

রোববার সকালে ডিমএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত কমিশনার একে এম হাফিজ আক্তার।

সংবাদ সম্মেলনে ডিএমপির অতিরিক্ত কমিশনার জানান, গত ২২ জানুয়ারি যাত্রাবাড়ী থানাধীন ধলপুর এলাকায় ছিনতাইকারী কর্তৃক একজন আঘাতপ্রাপ্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রয়েছেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পরে ঘটনাস্থলের আশপাশের সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে পর্যালোচনা, নিহতের কাছ থেকে পাওয়া জিনিসপত্র ও প্রযুক্তির সগায়তার মাধ্যমে জানা যায় নিহত ব্যক্তির নাম খলু মিয়া (২৮)। তিনি ছিনতাইয়ের শিকার হয়েছেন এবং ছিনতাইকারীর ছুরিকাঘাতেই মারা যান। পরে এ ঘটনায় বেশ কয়েকজন ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়। ছিনতাইকারীদের একজন আরিফ। তাকে জিজ্ঞাসাবাদ করলে হত্যার বিষয়টি স্বীকার করে।

হত্যাকান্ডের শিকার খলু মিয়া নারায়নগঞ্জের রুপসি এলাকায় পোশাক শ্রমিক হিসেবে কর্মরত ছিলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর