বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

যাত্রাবাড়ীতে ১০ কেজি গাঁজা সহ দুই মাদক কারবারি গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮০ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১৯ মে, ২০২৩, ২:৩৩ অপরাহ্ণ

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর যাত্রাবাড়ী এলাকা থেকে ৩২ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে র‌্যাব-১০। এঘটনায় মাদক পরিবহনে ব্যবহৃত একটি জব্দ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৮ মে) রাজধানীর যাত্রাবাড়ি শনির আখড়া এলাকা থেকে তাদেরকে মাদক সহ গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলো- মোঃ মজনু (৩৮) ও মোঃ তানভীর হাসান ফাইয়াজ (২৮)। এসময় তাদের কাছ থেকে মাদক পরিবহনে ব্যবহৃত ১টি লরি, ২টি মোবাইল ফোন জব্দ ও নগদ- ৭৫০ টাকা উদ্ধার করা হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১০ এর একটি আভিযানিক দল রাজধানী যাত্রাবাড়ী থানাধীন শনির আখড়া এলাকায় একটি অভিযান পরিচালনা করে ৩২ কেজি গাঁজা সহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃত ব্যক্তিরা পেশাদার মাদক ব্যবসায়ী। তারা বেশ কিছুদিন যাবৎ দেশের বিভিন্ন সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজাসহ অন্যান্য মাদকদ্রব্য সংগ্রহ করে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় লরিযোগে সরবরাহ করে আসছিল।

গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর