শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ১২:২৯ পূর্বাহ্ন

রাজধানীতে ডিএমপি’র অভিযান ; গ্রেফতার-৩৪

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৭৩ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ৫ এপ্রিল, ২০২৩, ১২:০২ অপরাহ্ণ

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৩৪ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ।

বুধবার সকালে ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

ডিএমপির নিয়মিত অভিযানের অংশ হিসেবে মঙ্গলবার সকাল ৬টা থেকে আজ বুধবার সকাল ৬টা পর্যন্ত বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

এ সময় তাদের কাছ থেকে এক হাজার নয় শ’ পিস ইয়াবা, ২৬ কেজি ৯৯৫ গ্রাম গাঁজা, ১০১ গ্রাম ২৪৬ পুরিয়া হেরোইন ও ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ২৬টি মামলা দায়ের করা হয়েছে।

আর আর/ টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর