বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

রাজধানীতে ডিএমপির মাদকবিরোধী অভিযান ; গ্রেফতার-৪৫

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৫৮ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১১ মে, ২০২৩, ১০:২৫ পূর্বাহ্ণ

 

ডেস্ক রিপোর্ট : ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) রাজধানীর বিভিন্ন থানা এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৫ জনকে গ্রেফতার করেছে।

বুধবার (১০ মে) সকাল ৬টা থেকে বৃহস্পতিবার (১১ মে) সকাল ৬টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ১১ হাজার ৪৫৮ ইয়াবা, ৭৫ কেজি ৩৭০ গ্রাম গাঁজা, ১৮৫.৭ গ্রাম হেরোইন, ৩ হাজার পিস টাপেন্টাডল ট্যাবলেট ও ৫ লিটার ৪০ বোতল ফেনসিডিল জব্দ করা হয়।

আসামিদের নামে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩২টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর