ডেস্ক রিপোর্ট : রাজধানীর বিভিন্ন এলাকায় মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪৭ জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন অপরাধ ও গোয়েন্দা বিভাগ। তাদের কাছ থেকে বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়।
সোমবার সকাল ৬টা পর্যন্ত আগের ২৪ ঘণ্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে মাদকসহ তাদের গ্রেপ্তার করা হয়।
ডিএমপি সূত্রে জানা যায়, গ্রেফতারকৃতদের কাছ থেকে ৫ হাজার ৩৪২ পিস ইয়াবা, ৯ কেজি ৮৫০ গ্রাম গাঁজা, ৪৭১.৫ গ্রাম হেরোইন, ৭১ বোতল ফেনসিডিল ও ২০ বোতল দেশি মদ জব্দ করা হয়েছে।
গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩১টি মামলা হয়েছে।
বর্তমান সংবাদ/টিএ