বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:৪৪ অপরাহ্ন

রাজধানীতে মাদক বিরোধী অভিযান ; ৫০জন গ্রেফতার

বর্তমান সংবাদ ডেস্ক : / ৩০২ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ১৮ মার্চ, ২০২৩, ১১:১৪ পূর্বাহ্ণ
ছবি : প্রতিকী

 

জ্যেষ্ঠ প্রতিবেদক : রাজধানীতে মাদকবিরোধী অভিযানে মাদক বিক্রি ও সেবনের অপরাধে ৫০ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)।

শুক্রবার (১৭ মার্চ) সকাল ছয়টা থেকে শনিবার (১৮ মার্চ) সকাল ছয়টা পর্যন্ত রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

ডিএমপির মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো.ফারুক হোসেন জানান, আসামিদের কাছ থেকে ৩ গ্রাম ৯৭ পুরিয়া হেরোইন, ১৪০৮ পিস ইয়াবা, ২৮১ বোতল ফেনসিডিল ও ৭ কেজি ৫০০ গ্রাম গাঁজা জব্দ করা হয়।

আসামিদের বিরুদ্ধে ডিএমপির থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৪টি মামলা দায়ের করা হয়েছে বলেও জানান তিনি।

আরআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর