বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৪ অপরাহ্ন

রাজনৈতিক জীবনে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি-খোরশেদ আলম

নিজস্ব প্রতিবেদক, সাভার / ৫৩৪ বার পঠিত
প্রকাশের সময় : বুধবার, ১৮ জুন, ২০২৫, ৯:১৩ অপরাহ্ণ

সাভার : রাজনৈতিক জীবনে আমি কখনো অন্যায়ের সাথে আপোষ করিনি, করবোওনা কোনদিন। কারণ আমি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শের সৈনিক। আপোষহীন নেত্রী দেশ নেত্রী খালেদা জিয়ার সৈনিক।

বুধবার বিকেলে সাভার পৌরসভার ৩ নং ওয়ার্ডের নিজ বাসভবনে আয়োজিত ঢাকা জেলা ওলামা দলের আহ্বায়ক কমিটি পূর্নাঙ্গ করার লক্ষ্যে সাভার পৌরসভা ওলামা দলের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা জেলা বিএনপির সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক ও সাভার পৌর মেয়র প্রার্থী লায়ন মোঃ খোরশেদ আলম একথা বলেন।

এসময় অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন, জাতীয়তাবাদী ওলামা দলের কেন্দ্রীয় কমিটির সদস্য এইচ এম মাসুদ রানা।

এসময় খোরশেদ আলম আরো বলেন, আমি বিএনপি’র দুর্দিনে ছিলাম। কিন্তু আমি পালিয়ে যাইনি। সাভারের মানুষদেরকে আমি বলতে চাই, আমার কারণে আপনারা কখনো লজ্জা পাবেন না। আমি আশাকরি, সাভারের মানুষ বুঝতে পারছে। কারে দিয়ে সাভার চালাতে পারবে বলে জানান তিনি।

এসময় আরো উপস্থিত ছিলেন -ঢাকা জেলা ওলামা দলের মো. মাইন উদ্দিন মুন্নার সভাপতিত্বে ১ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মনিবুর রহমান চম্পক,২নং ওায়ার্ড কাউন্সিলর প্রার্থী ইয়ার রহমান উজ্জল,৩নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাশেদুজ্জামান বাচ্চু,৭ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ইউনুস খান, ৮ নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী মোশাররফ হোসেন মোল্লা,পৌর বিএনপির খান মজলিশ বাবু,পাথালিয়া ইউনিয়ন বিএনপির সহ সভাপতি হযরত আলীসহ বিএনপি ও এর অঙ্গ সংগঠনের নেতা কর্মী।

অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, সাভার পৌরসভা ছাত্রদলের মোঃ তাজ খান নাইম।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর