সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
ঢাকা দক্ষিণে নাসীরুদ্দীন, উত্তরে আসিফ মাহমুদ এনসিপির মেয়র প্রার্থী উত্তরা থেকে জামালপুর জেলার আ.লীগ নেতা গ্রেপ্তার ‎আশুলিয়ায় ফ্ল্যাট থেকে ৩ জনের অর্ধগলিত লাশ উদ্ধার পরিচালক আতিক সজলের ‘ডা: আপদ’ নাটক, একদিনেই ১০ লাখ প্লাস ভিউ ‎আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম বাউফলের হাফেজ জাকারিয়া ‎ মির্জা ফখরুল ইসলাম আলমগীর বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি জনস্বার্থে অনন্য দৃষ্টান্ত স্থাপন করল বাউফল ইসলামী তরুণ সমাজ ‎সমাজের সবাই এগিয়ে এলে অনেক বড় সমস্যার সমাধান করা সম্ভব : প্রধানমন্ত্রী ‎ ‎কুর্দিস্তানের প্রধানমন্ত্রীকে টার্গেট করে ইরানের ড্রোন হামলা দুদকের নতুন চেয়ারম্যান বিচারপতি আসাদুজ্জামান, প্রজ্ঞাপন জারি

রামিসা হত্যার বিচার এক মাসের মধ্যে সম্পন্ন হবে : প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট / ৪৪ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ২৩ মে, ২০২৬, ৯:১৫ অপরাহ্ণ

ময়মনসিংহ : প্রধানমন্ত্রী তারেক রহমান আশ্বস্ত করেছেন যে, ঢাকার পল্লবীতে শিশু রামিসা হত্যাকারীর বিচার আগামী এক মাসের মধ্যে সম্পন্ন হ‌বে এবং খুনীর সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করা হবে।

শনিবার (২৩ মে) বিকেলে ময়মনসিংহের ত্রিশালে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মবার্ষিকীর জাতীয় অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।

প্রধানমন্ত্রী বলেন, ‘এ ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যে নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড। যাতে করে ভবিষ্যতে আর কোনো ব্যক্তি এভাবে শিশু বা নারী নির্যাতন করার সাহস না পায়।’

তিনি বলেন, ‘অন্যায়কারীকে শাস্তি দিতে হলে আইন-কানুন আছে। কিছু মানুষ অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করছে। তারা আইনের শাসনে বাধা দিচ্ছে। আইনকে বাধাগ্রস্ত করছে।’

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘সবচেয়ে যেটি বড় ক্ষতি হয়েছে, বিশেষ করে বিতাড়িত ফ্যাসিবাদের সময়ে মানবতা, মানবিকতা এবং দেশের আবহমান কালের ধর্মীয় সামাজিক মূল্যবোধগুলোকে একেবারেই বিনষ্ট করে দেয়া হয়েছে। ঢাকার মিরপুরে একটি নিষ্পাপ মেয়ের নির্মম মৃত্যুর মাধ্যমে মানুষের মানবিক মূল্যবোধের চূড়ান্ত অবক্ষয়ের চূড়ান্ত প্রমাণ মিলেছে।’

তিনি বলেন, ‘এই বিষয়ে আজকের অনুষ্ঠানে আমি পরিষ্কারভাবে আপনাদের সামনে তুলে ধরতে চাই। এই ধরনের শিশু নির্যাতন বা নারী নির্যাতন বর্তমান সরকার কোনোভাবেই মেনে নেবে না। বর্তমান সরকার রামিসার এই হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি ইনশাআল্লাহ আগামী এক মাসের মধ্যেই নিশ্চিত করবে। সেই সর্বোচ্চ শাস্তি হচ্ছে মৃত্যুদণ্ড।’

জাতীয় কবি কাজী নজরুল ইসলাম সম্পর্কে প্রধানমন্ত্রী তারেক রহমান ব‌লেন, ‘আমাদের জাতীয় জীবনে পুনরায় বাংলাদেশের আবহমান কালের ধর্মীয় ও সামাজিক-সাংস্কৃতিক মূল্যবোধের পুনরুজ্জীবন ঘটাতে হবে। এক্ষেত্রে কবি কাজী নজরুল ইসলামের জীবন ও কর্ম প্রাসঙ্গিক।’

কবির বাল্যস্মৃতি বিজড়িত ত্রিশালের দরিরামপুরের নজরুল একাডেমি মাঠের নজরুল মঞ্চে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে জাতীয় কবির জন্মবার্ষিকীর তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান হয়।

সংস্কৃতি মন্ত্রী নিতাই রায় চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন সংস্কৃতি প্রতিমন্ত্রী আলী নেওয়াজ মাহমুদ খৈয়াম, পাট ও বস্ত্র প্রতিমন্ত্রী শরীফুল আলম, সংস্কৃতি সচিব কানিজ মওলা, জেলা পরিষদ প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স, জাতীয় কবি কাজী নজরুল ইসলাম ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক লতিফুর রহমান শিবলী, ইনস্টিটিউটের ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান কবিপৌত্রী খিলখিল কাজী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিখ মনজুর, ময়মনসিংহ-৭ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান লিটন ও জেলা প্রশাসক সাইফুর রহমান। নয়া দিগন্ত অনলাইন

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর