সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ০৫:৪৭ পূর্বাহ্ন

রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিনের পদত্যাগ

ডেস্ক রিপোর্ট / ৮৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬, ৫:০৭ অপরাহ্ণ

ঢাকা : রাষ্ট্রপতি মো: সাহাবুদ্দিন পদত্যাগ করেছেন। এখন সংবিধান অনুযায়ী নতুন রাষ্ট্রপতি দায়িত্ব গ্রহণ না করা পর্যন্ত রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন জাতীয় সংসদের স্পিকার।

এ বিষয়ে আজ বিকেল ৫টায় জাতীয় সংসদ ভবনে সংবাদ সম্মেলন করা হবে।

এদিকে, আজ দুপুরে থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক থেকে ঢাকায় ফিরেছেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। চিকিৎসার জন্য গত ১৯ জুলাই তিনি ব্যাংককে গিয়েছিলেন।

সফরসূচি অনুযায়ী আগামী রোববার তার ফেরার কথা থাকলেও নির্ধারিত সময়ের দুই দিন আগে তিনি দেশে ফেরেন।

দেশে ফেরার পর বিমানবন্দরে রাষ্ট্রপতির সম্ভাব্য পদত্যাগের বিষয়ে সাংবাদিকরা জানতে চাইলে স্পিকার তখন বলেছিলেন, রাষ্ট্রপতি পদত্যাগ করলে স্পিকারের কাছেই পদত্যাগপত্র দেবেন। সে ক্ষেত্রে সংবিধান অনুযায়ী স্পিকার রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং ৯০ দিনের মধ্যে জাতীয় সংসদ নতুন রাষ্ট্রপতি নির্বাচন করবে।

আওয়ামী লীগ সরকারের সময় ২০২৩ সালের ২৪ এপ্রিল মো: সাহাবুদ্দিন পাঁচ বছরের জন্য দেশের ২২তম রাষ্ট্রপতির দায়িত্ব নেন। সে হিসাবে তার মেয়াদ ২০২৮ সালের এপ্রিলে শেষ হওয়ার কথা ছিল। তবে মেয়াদ শেষ হওয়ার প্রায় পৌনে দুই বছর আগেই তিনি পদত্যাগ করলেন।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর