কক্সবাজার : কক্সবাজারের টেকনাফের একটি রোহিঙ্গা ক্যাম্পে আগুন লেগেছে। এতে শতাধিক বসতঘর পুড়ে গেছে। সোমবার রাত সাড়ে ৯টার দিকে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।
এর আগে, রাত ৯টার দিকে টেকনাফ পালখালী ইউনিয়নের চাকমারখুল ২১ নম্বর ক্যাম্পে এই অগ্নিকাণ্ড ঘটে।
টেকনাফ উপজেলার ভারপ্রাপ্ত নির্বাহী কর্মকর্তা (এসিল্যান্ড) মো: এরফালুন হক চৌধুরী জানিয়েছেন, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পের একটি এনজিও’র নারী কেন্দ্রে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিশ্চিত করে বলা যাচ্ছে না।
এদিকে, ২১ নম্বর ক্যাম্পের বাসিন্দা কুদ্দুস জানান, ‘হঠাৎ দেখতে পাই একটি ঘরের ভেতর থেকে আগুন বের হচ্ছে। মূহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়ে।’
কক্সবাজার ফায়ার সার্ভিস স্টেশনের কর্মকর্তা অতিশ চাকমা বলেন, চাকমারকুল রোহিঙ্গা ক্যাম্পে আগুন লাগার খবর পাওয়া মাত্র ফায়ার সার্ভিসের টেকনাফ ও উখিয়া স্টেশনের ইউনিট ছুটে যায়। তাদের এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। প্রাথমিক পাওয়া তথ্যে শতাধিক বসতি আগুনে পুড়ে যাওয়ার খবর পেয়েছি। নয়া দিগন্ত
বর্তমান সংবাদ/টিএ