বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

লোহাগড়ায় নারী ও শিশুসহ ৪৫ জন রোহিঙ্গা আটক

লোহাগড়া সংবাদদাতা / ১৮৫ বার পঠিত
প্রকাশের সময় : শনিবার, ৩১ জানুয়ারি, ২০২৬, ১:১১ অপরাহ্ণ
লোহাগড়ায় নারী ও শিশুসহ ৪৫ জন রোহিঙ্গা আটক

চট্টগ্রাম : চট্টগ্রামের লোহাগাড়ায় বিশেষ অভিযান চালিয়ে নারী ও শিশু সহ ৪৫ জন রোহিঙ্গাকে আটক করেছে যৌথবাহিনী। আটককৃতদের মধ্যে ২২ জন পুরুষ, ৮জন মহিলা ও ১৫ জন শিশু রয়েছে।

শনিবার (৩১ জানুয়ারি) সকালে লোহাগড়া উপজেলার পদুয়া ইউনিয়নের ঠাকুরিদঘী ও সদর ইউনিয়নের উজিরভিটা এলাকায় সেনাবাহিনী, উপজেলা প্রশাসন ও থানা পুলিশের যৌথ অভিযানে তাদেরকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ভুয়া জাতীয় পরিচয়পত্র।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং এর নেতৃত্বে এই অভিযানে আটককৃতের মধ্যে ২২ জন পুরুষ, ৮ জন মহিলা ও ১৫ জন শিশু। আটকের পর তাদেরকে থানায় হস্তান্তর করা হয়।

এছাড়া অবৈধভাবে বসবাসরত রোহিঙ্গাদের জাতীয় পরিচয়পত্র সরবরাহকারী হিসেবে সন্দেহভাজন এক ব্যক্তির বাসায় তল্লাশী করা হয়েছে। এসময় তার বাসা হতে বেশকিছু সিম কার্ড, একাধিক জাতীয় পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রের ফটোকপি ও এফসিএন কার্ডের ফটোকপি উদ্ধার করা হয়েছে।

লোহাগড়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মং বলেন, আটক রোহিঙ্গাদেরকে কক্সবাজারের রোহিঙ্গা ক্যাম্পে ফেরত পাঠানো হয়েছে। এছাড়া ভুয়া জাতীয় পরিচয়পত্র তৈরির সাথে জড়িত ব্যক্তির ব্যাপারে তদন্ত সাপেক্ষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর