বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শার্শায় প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা নিহত-১

বর্তমান সংবাদ ডেস্ক : / ১৮৫ বার পঠিত
প্রকাশের সময় : সোমবার, ১৩ মার্চ, ২০২৩, ৪:৫৮ অপরাহ্ণ
ছবি : প্রতিকী।

আসাদুর রহমান, যশোর : যশোরের শার্শায় একটি প্রাইভেটকার নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি গাছে ধাক্কা লেগে উল্টে যায়। এ দূর্ঘটনায় আশরাফুল ইসলাম (১৯) নামে এক যুবক নিহত হন। এ ঘটনায় হৃদয় হোসেন ও নাহিদ হোসেন নামে প্রাইভেটকারে থাকা অপর দুই যুবক আহত হয়েছেন। তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

 

সোমবার বেলা সাড়ে ১১ টার দিকে উপজেলার কুঁচেমোড়া নামক স্থানে এ ঘটনা ঘটে।

 

নিহত আশরাফুল ইসলাম বেনাপোল পোর্ট থানার আমড়াখালি গ্রামের আব্দুল হাকিমের ছেলে।

 

প্রত্যক্ষদর্শী ও হাসপাতাল সূত্রে জানা যায়, বেলা সাড়ে ১১ টার দিকে প্রাইভেটকারটি সাতক্ষীরার উদ্দ্যেশে যাওয়ার সময় কুঁচেমোড়া নামক স্থানে আসলে অপরদিক থেকে আসা একটি যাত্রী বাসের সাইট দিতে গেলে ঢাকা মেট্রো খ ১২ ২২ ১৭ নাম্বারের প্রাইভেটকারটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সাথে সজোরে ধাক্কা লেগে উল্টে যায়। এসময় স্থানীয়রা তাদেরকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে আশরাফুল ইসলাম নামে ওই যুবকের মৃত্যু হয়।

 

নাভারণ হাইওয়ে থানা পুলিশের অফিসার ইনচার্জ আব্দুল্লাহ আল মামুন বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে প্রাইভেটকারটি উদ্ধার করা হয়েছে। হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় প্রাইভেটকারে থাকা অপর দুইজন আহত হয়েছে।

 

এআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর