বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন

শার্শায় বিদেশি মদসহ আটক-৩

বর্তমান সংবাদ ডেস্ক : / ২১৯ বার পঠিত
প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৯ মার্চ, ২০২৩, ২:৩৭ অপরাহ্ণ

 

যশোর প্রতিনিধি : যশোরের শার্শার নাভারনে অভিযান চালিয়ে ৪৫ বোতল বিদেশী মদ সহ তিন জনকে আটক করেছে হাইওয়ে থানা পুলিশ। এসময় তাদের ব্যবহৃত একটি প্রাইভেটকার জব্দ করা হয়।

বুধবার (০৮ মার্চ) দিবাগত রাতে নাভারন হাইওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে সাতক্ষীরা মূড় থেকে তাদেরকে আটক করেন।

আটককৃতরা হল- কুষ্টিয়ার ভেড়ামারা থানার গোলাপ নগর গ্রামের সুরুজ আলীর পুত্র আব্দুর রহমান, একই গ্রামের আব্দুর রহমানের পুত্র আব্দুর রাজ্জাক ও বেনাপোলের জাহাঙ্গীর খানের পুত্র আকাশ খান।

নাভারন হাইওয়ে থানা ওসি আব্দুল্লাহ আল মামুন জানান, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার দিবাগত রাত দেঢ় টার সময় নাভারন সাতক্ষিরা মূড়ে অভিযান চালানো হয়। এ সময় বেনাপোল হতে যশোরের দিকে আসা একটি গ্রাইভেটকার (ঢাকা মেট্রো- গ ১২-১১৪৯) গতিরোধ করে থামানো হয়। পরে প্রাইভেটকারে তল্লাশী চালিয়ে ৪৫ বোতল ডিউটি ফ্রি সপের বিদেশি মদ উদ্ধার করা হয়। এ সময় চালক সহ ৩জনকে আটক করা হয়।

ওসি জানান, তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে শার্শা থানায় মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে।

এআর/টিএ

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর