বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৫ অপরাহ্ন

শার্শায় মোটরসাইকেল র‍্যালী ও পথ সভা

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৮৪ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ১০:৪৬ অপরাহ্ণ

যশোর প্রতিনিধি : সারাদেশে জামায়াত বিএনপির নৈরাজ্যের প্রতিবাদের শার্শায় মোটরসাইকেল র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১০ই ফেব্রুয়ারী) বিকালে কেন্দ্রীয় যুবলীগের সদস্য নাজমুল হাসানের নেতৃত্বে কয়েক শত মোটরসাইকেল নিয়ে এ র‍্যালি ও পথসভা অনুষ্ঠিত হয়।

এসময় মোটরসাইকেল র‍্যালিটি শার্শা উপজেলার বিভিন্ন ইউনিয়নের বাজার প্রদক্ষিণ শেষে শার্শায় এসে শেষ হয়।

মোটরসাইকেল র‍্যালি ও পথ সভায় নাজমুল হাসানের সফর সঙ্গী হিসেবে উপস্থিত ছিলেন, শার্শা উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সরদার শাহরিন আলম বাদল, নাভারণ ডিগ্রী কলেজ ছাত্রলীগের সাবেক সভাপতি ও শার্শা উপজেলা যুবলীগের সদস্য ফেরদ্দৌস চৌধুরী, শার্শা উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক হাজী বাবলু মিয়া, শার্শা উপজেলা মৎস্যজীবী লীগের সভাপতি অহিদুজ্জামান অহেদ, সাবেক মেম্বর মহিউদ্দিন আলম তোতা, যুবলীগ নেতা শফিক মাহমুদ ধাবক, বাংলাদেশ মানবাধিকার কমিশন শার্শা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ইকরামুল ইসলাম সবুজ, শামিনুর রহমান, আওয়ামী লীগ নেতা আয়নাল হক, সেচ্ছাসেবকলীগ নেতা মফিজুর রহমান, ওয়ার্ড যুবলীগ নেতা আব্দুল জব্বার, রেজাউল ইসলাম, কমিরুজ্জামান কবির, আলী কদর, বাবলুর রহমান, রাসেল হাসান, বাগআঁচড়া ইউনিয়ন যুবলীগ নেতা তুবিবর রহমান, আবুল কালাম, বাগআঁচড়া মৎস্যজীবী লীগ নেতা তরিকুল ইসলাম, আব্দুল মান্নান, ছাত্রলীগ নেতা ডিকুল সহ শার্শা আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ সহযোগী অঙ্গসংগঠন নেতৃবৃন্দ।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর