বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১০:১৭ অপরাহ্ন

শার্শায় সেফটিক ট্যাংক থেকে কলেজ ছাত্রীর লাশ উদ্ধার ; ঘাতক প্রেমিক আটক

বর্তমান সংবাদ ডেস্ক : / ২৩৮ বার পঠিত
প্রকাশের সময় : শুক্রবার, ১০ ফেব্রুয়ারি, ২০২৩, ৯:৪৪ অপরাহ্ণ

আসাদুর রহমান, যশোর : নিখোঁজের ৫ দিন পর যশোরের শার্শায় সেপটিক ট্যাংকের ভেতর থেকে জেসমিন আক্তার পিঙ্কি নামের এক কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে আহসান কবির অঙ্কুর নামের নামের নিহত পিঙ্কির এক সহপাঠীকে আটক করেছে র‍্যাব-৬।

শুক্রবার বিকেলে যশোরের শার্শা থানা পুলিশ বুরুজবাগান এলাকার একটি সেপটিক ট্যাংকের ভেতর থেকে ওই কলেজ ছাত্রীর লাশ উদ্ধার করা হয়।

কলেজ শিক্ষার্থীর মরদেহ উদ্ধার ও তার সহপাঠীকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে যশোর র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব-৬) এর কোম্পানি কমান্ডার লে. কমান্ডার এম নাজিউর রহমান।

তিনি বলেন, নিহত পিঙ্কি যশোর পলিটেকনিক ইনস্টিটিউটের ৪র্থ বর্ষের শিক্ষার্থী ছিলেন। ৫ দিন নিখোঁজ থাকার পর নাভারন বুরুজবাগান এলাকা থেকে তারই সহপাঠী অঙ্কুরের বাসায় অভিযান চালিয়ে পিঙ্কির মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, প্রেমের সম্পর্কের সুবাদেই তাকে ওখানে নিয়ে যাওয়া হয়। পরে তাকে ধর্ষণ ও হত্যা করে লাশ গুম করার জন্য সেপটিক ট্যাংকের ভেতরে লুকিয়ে রাখে ঘাতক।

Facebook Comments Box


এই ক্যাটাগরির আরো খবর
এক ক্লিকে বিভাগের খবর